নেপাল ভ্রমণের সেরা স্থান - সিন্ধুলিগাধি
ভ্রমণপিপাসুরা সব সময়ই নতুন নতুন স্থান ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেন। সব সময় তো আর কাঙ্খিত স্থানে ঘুরতে যাওয়া হয় না! তবে ভ্রমণের নেশায় যারা আসক্ত, তারা ঠিকই কোনো না কোনো উপায় বাতলে নেন স্বপ্নের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। অনেকে পাগলামিও করে বসেন!
নতুন বছর আসতেই ভ্রমণপিপাসুরা বেড়িয়ে পড়েছেন দিশে কিংবা বিদেশে। যদিও করোনার প্রাদুর্ভাব আবারও বেড়েছে। তবে এখনো ভ্রমণের বিষয়ে তেমন কোনো বাধা-নিষেধ নেই। বরং করোনার ভ্যাকসিন নেওয়া থাকলে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া যাবে। তবে অবশ্যই মানতে হবে ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা।
বাংলাদেশ থেকে বর্তমানে অনেকেই নেপাল ভ্রমণে যাচ্ছেন! কেউ দলবেঁধে আবার কেউ পরিবার কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। তবে নেপাল ভ্রমণে কোথায় কোথায় ঘুরবেন তা কি জানা আছে? নেপাল ট্যুরিজম বোর্ডের এক গবেষণা উঠে এসেছে, নেপালের শীর্ষ ১০টি স্থানে কথা। যেসব স্থানে ২০২২ সালে পর্যটকেরা ভিড় করছেন-
সিন্ধুলিগাধি
সিন্ধুলিগাধি নেপালের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। এটি সেই প্রাচীন দুর্গ যেখানে ১৭৬৭ সালে গুর্খা সৈন্যরা ব্রিটিশ সাম্রাজ্যের সৈন্যদের পরাজিত করেছিল। দুর্গটি আজও নেপালি সৈন্যদের বীরত্বের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। সিন্ধুলিগাধি জেলার সদর দফতর সেখান থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে ও কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪১৬ মিটার উচ্চতায় অবস্থিত ঐতিহাসিক দুর্গটি। সিন্ধুলিগাধিতে সারা সপ্তাহ ধরে পিকনিক ও পর্যটকদের ভিড় দেখা যায়। দুর্গটি নেপালের একটি প্রধান পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠেছে। এ কারণে সেখানকার রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সুবিধা যুক্ত করা হয়েছে। সিন্ধুলি থেকে দক্ষিণে রামেছাপ ও উত্তরে হিমালয় দেখতে পারবেন। স্থানটি তার ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিখ্যাত। সিন্ধুলিগাপধিতে নেপাল সেনাবাহিনীর তৈরি জাদুঘরটিও দেখে আসতে ভুলবেন না। স্থানটি স্থানীয় জুনার ও কিউই ফলের জন্যও বিখ্যাত।











